August 9, 2026, 10:55 am

৬৪ টাকায় একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা!

৬৪ টাকায় একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা!

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতা জোনায়েদ আহমেদ পলক একটি পেঁয়াজ কিনেছেন ৬৪ টাকা দিয়ে। ভারতীয় বড় সাইজের এ পেঁয়াজ ১৭০ টাকা হিসেবে ৩২৪ গ্রাম ওজনের দাম ৬৪ টাকা।

চুনারুঘাট গ্রামাঞ্চলের অধিকাংশ দোকানে এখন পেঁয়াজ নেই। আর এ সুযোগে পেঁয়াজ এখন দাম ২০০ টাকা ছাড়িয়েছে। দেশীয় পেঁয়াজ দাম বেশি হলেও ভারতীয় বড় পেঁয়াজ ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মাত্র ৩ দিনের ব্যবধানে ১৪০ টাকার পেঁয়াজ বাড়তে বাড়তে এখন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন দোকানে বড় পেঁয়াজ ৪টি, ৬টি করেও বিক্রি হয়েছে।

তবে শুক্রবার পৌর শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বিকালে খোঁজ নিয়ে দেখা যায় পেঁয়াজের চরম সংকট সৃষ্টি হয়েছে। গ্রামের বাজারে এখন পেঁয়াজ পাওয়াই যাচ্ছে না।

আড়তদাররা জানিয়েছেন, দাম বেশি পেঁয়াজ কেউ আনছেন না। দাম সহনশীল না হলে কোনো পাইকাররাই পেঁয়াজের বড় কোনো চালান আনবেন না।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com