August 9, 2026, 9:54 am

থাইল্যান্ডে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

থাইল্যান্ডে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

গুলির পাশাপাশি এই হামলার সময় হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করে। তাদের পিছু নেয়া নিরাপত্তাবাহিনীকে প্রতিরোধ করতে রাস্তায় পেরেক ছড়িয়ে রাখে হামলাকারীরা।

দেশটির আঞ্চলিক নিরাপত্তাবাহিনীর দাবি, এই হামলা বিদ্রোহীদের কাজ। একে সম্প্রতি চালানো অন্যতম বড় হামলা বলেও উল্লেখ করো হয়।

তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com