August 9, 2026, 7:51 am

‘ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান’

‘ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান’

অনলাইন ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন পাকিস্তানের একজন মন্ত্রী। তার দাবি, ওই ইস্যুতে যেসব দেশ ভারতকে সমর্থন করবে, সবাই পাকিস্তানের শত্রু।

মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে পাকিস্তানের কাশ্মীর বিষয়ক ও গিলগিট-বালতিস্তানের মন্ত্রী আলি আমিন গান্ডাপুর এই হুমকি দেন।

পাকিস্তানি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

আলি আমিন গান্ডাপুর বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়লে যুদ্ধ করতে বাধ্য হবে পাকিস্তান। যেসব দেশ এখন কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করছে তাদের শত্রু বলে গন্য করবে পাকিস্তান। তখন তাদের লক্ষ করে মিসাইল ছুড়বে পাকিস্তান।’

এছাড়া গান্ডাপুরের দাবি, কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মহল চুপ আছে এবং সাম্প্রতিক সময়ে যেভাবে এই দুই ‘চিরশত্রু’র মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনো পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান।

পাক এই মন্ত্রীর আরো দাবি, যেসব দেশ কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে থাকবে না, তারা সবাই এই পদক্ষেপের মাসুল গুনবে।

পাকিস্তানের এই মন্ত্রীর ওই বক্তৃতার অংশটুকু টুইট করেছেন পাকিস্তানের সাংবাদিক নায়লা ইয়ায়েত। এরপর থেকে পাক এই মন্ত্রীকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। দেশ দুইটির মধ্যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। তথ্যসুত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com