September 19, 2026, 3:27 pm
কক্সবাজার থেকে এম, রিদুয়ানুল হক
দলের ও সরকারের ভাবমূর্তি রক্ষায় আগাছা পরিষ্কারের অভিযান শুরু হয়েছে। এই অভিযান সারাদেশে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার কক্সবাজারে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
কক্সবাজার পর্যটন গলফ মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের সাহায্যের নামে কিছু এনজিও ষড়যন্ত্র শুরু করেছে। সেসকল এনজিওদের হুঁশিয়ার করে বলেন, ষড়যন্ত্র বন্ধ করেন, না হয় দেশ ছাড়েন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সভায় আগামী ৩০ অক্টোবরের মধ্যে কক্সবাজারের প্রতিটি মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটির সম্মেলন করার নির্দেশ দেন কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।