August 9, 2026, 9:41 am
ডিএন২৪ ডেস্কঃ সুনামগঞ্জে গুলিভর্তি বিদেশি রিভলবারসহ আবদুল মুকিত নামে এক অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত মুকিত জেলার ছাতক উপজেলার কঢুয়ারগাঁও গ্রামের হুসমত আলীর ছেলে।
শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র্যাব-৯ সিলেট সদর কোম্পানির একটি চৌকস দল এএসপি ওবাইনের নেতৃত্বে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের ভাতগাঁও বমবমী বাজার থেকে শুক্রবার রাত সাড়ে ১২টায় চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ আবদুল মুকিতকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।