August 9, 2026, 9:35 am

বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

স্টাফ রিপোর্টার

রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন।

বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত রয়েছেন। এ বৈঠকে রংপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com