September 19, 2026, 12:36 pm
অনলাইন ডেস্ক: সুদানে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৬২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৯৮জন। দেশটির রাষ্ট্রিয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও এরাব নিউজ।
বিবিসি জানায়, জুলাই মাস থেকেই দেশটিতে ভারি বর্ষণ শুরু হয়েছে। এর ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির ১৮টি প্রদেশের মধ্যে রাজধানী খার্তুম সহ ১৫টি প্রদেশ বন্যায় প্লাবিত হয়েছে।
ভয়াবহ এ বন্যায় প্রায় দুই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নাইল এলাকা।
সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ জনায়, এ বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৫৯৫টি।
জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার বরাত দিয়ে বিবিসিও একই খবর জানিয়েছে।সেই সাথে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা করা হয়েছে।
দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের শেষ নাগাদ বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে।