August 9, 2026, 7:45 am
মোকতার সর্দার একজন সমাজসেবক, সাংগঠনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৎ ও মেধাবী, যিনি সবসময়ই মানুষের সুখে দুঃখে এবং সমাজের অবহেলিত নিপীড়িত মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি বন্ধুবৎসল, সদালপী, সদাহাস্যজ্জল একজন সাদা মনের মানুষ। তিনি শৈশব থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সোপানে কাজ করছেন নিরলস ভাবে ।
সমৃদ্ধশালী আধুনিক উন্নয়নশীল মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সাধারণ মানুষের দোয়া ও সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চান । বর্তমানে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন মোকতার সর্দার । দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম, মশকনিধন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলবদ্ধতা দুরকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যশা নিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। শুধু কাউন্সিলর হিসেবেই নয় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তৃণমূল নেতা কর্মীদের কাছে তার গ্রহণ যোগ্যতা উল্লেখযোগ্য।