August 9, 2026, 11:42 am
মোঃআবু খালেদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
অল্প কিছুদিন পরেই শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ। ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসাবে এলাকাবাসীর নিকট দোয়া এবং ওয়ার্ডবাসীর কাছে সমর্থন ও সহযোগিতা কামনা করছেন শেখ মাহমুদুর রহমান শিমুল।
শেখ মাহমুদুর রহমান শিমুল ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বড়পলির গাও গ্রামের সম্ভান্ত্র পরিবারের সন্তান। তিনি বিশিষ্ট সমাজ সেবক,ন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর, শিক্ষানুরাগী,তরুণ ও যুব সমাজের অহংকার ও ক্রীড়াপ্রেমিক ব্যক্তিত্ব।
এবেপারে তার সাথে কথা বললে,তিনি বলেন আমি রাজনীতি, সমাজসেবা ও তরুণদেরকে ক্রীড়া প্রেমিক তৈরি করতে পছন্দ করি।তরুণ সমাজ আমাকে অত্যান্ত ভালোবাসেন ও আমি এলাকাবাসী প্রিয় একজন ব্যক্তি।আমি সব সময় গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়িয়েছি।ভবিষ্যতে আমি গরিব, দুঃখী, মেহনতী ও অসহায়দের পাশে থাকতে চাই।তাই আমি আমার ওয়ার্ড বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া চাই।
আসন্ন ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে
জনগণের সমর্থন পেলে এলাকার বাসির উন্নয়নমূলক কাজ করবেন।