August 9, 2026, 11:00 am

ছাতকের ব্রিজ একাডেমি পরিদর্শন করেন ব্রাক আন্তর্জাতিক প্যানেল টিম

ছাতকের ব্রিজ একাডেমি পরিদর্শন করেন ব্রাক আন্তর্জাতিক প্যানেল টিম

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জস্থ ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমি পরিদর্শন করেছেন ব্রাক আন্তর্জাতিক এডুকেশন প্রোগ্রাম প্যানেলের একটি টিম। বুধবার ব্রাক আন্তর্জাতিক এডুকেশন প্রোগ্রাম এর এ্যাডভাইজার সাফি রহমান খাঁন এর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্টিত হয়। এ সময় ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ এর সাথে একাডেমির শিক্ষা কার্যক্রম ও করোনা পরিস্থিতিতে পাঠদান বিষয়ে মতবিনিময় করেন ব্রাক আন্তর্জাতিক এডুকেশন প্রোগ্রাম এর নেতৃবৃন্দ। ভবিষৎতে ব্রাক ও ব্রিজ একাডেমি, শিক্ষা বিস্তার এবং প্রসারে একযোগে কাজ করার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। পরিদর্শন শেষে শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও হাওরঅঞ্চলে ইরেজি শিক্ষার প্রসারে ব্রিজ একাডেমি গুরুত্বপূর্ণ অবদান রাখায় সন্তুষ্টি প্রকাশ করেন পদির্শক টিম। এ সময় উপস্থিত ছিলেন, ব্রাক আন্তর্জাতিক এডুকেশন প্রোগ্রাম ম্যানাজার মোজাফ্ফারুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com