August 9, 2026, 7:34 am

৯০ ভাগ প্রকল্প নিজেদের অর্থয়ানে বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

৯০ ভাগ প্রকল্প নিজেদের অর্থয়ানে বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে কিন্তু বাংলাদেশ অর্থনীতিতে পরনির্ভরশীল নয়, আমরা নিজের পায়ে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিয়ে কাজ ‍শুরু করেছি। ৯০ ভাগ প্রকল্প নিজেদের অর্থয়ানে বাস্তবায়ন করছি।

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বেসরকারি খাতে সরকারের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমি সরকার গঠনের পর, বেসরকারি খাতকে সহযোগিতা করে আসছি। আমি চেয়েছি দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে আসুক। এজন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছিলাম। বেসরকারি খাতের উন্নয়ন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে।

ব্যবসায়ীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলা, শিল্প উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংক্ষরণে গুরুত্ব দিতে হবে। নানা ধরনের বর্জ্য যেমন- হার্ড ওয়েস্টের মধ্যে সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট- এগুলো ব্যবস্থাপনা করবেন। শিল্পাঞ্চল গড়ে তোলার শুরু থেকে পরিকল্পনা করতে হবে।তাহলে পরিবেশ রক্ষা সহজ হবে দেশ ও মানুষের কল্যাণ হবে।

বৃষ্টির পানি সংরক্ষণ করার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরেকটি বিষয়ের প্রতি লক্ষ রাখবেন, তা হলো প্রতিটি কারখানায় একটি জলাধর রাখা, যাতে করে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়। আগুন লাগা বা দুর্ঘটনা ঘটলে এ পানি ব্যবহার করা যাবে। পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com