August 9, 2026, 10:32 am

আড়াই লাখ মসজিদের জন্য ৫ হাজার টাকা করে সরকারি অনুদান

আড়াই লাখ মসজিদের জন্য ৫ হাজার টাকা করে সরকারি অনুদান

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রায় আড়াই লাখ মসজিদের জন্য পাঁচ হাজার টাকা করে সরকারি অনুদান পাঠানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাধ্যমে পাঠানো এই টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইফার পরিচালক/উপ-পরিচালকদের মধ্যে সমন্বয় করে বিতরণ করা হবে।

ইফার মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত গতকাল বুধবার পাঠানো এই সম্পর্কিত একটি সার্কুলারে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লীগণ স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচহাজার টাকা হারে অনুদান প্রদানের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দেশের সকল জেলায় অবস্থিত সিটি কর্পোরেশন, পৌরসভা এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত মোট ২,৪৪,০৪৩টি মসজিদের প্রত্যেকটির অনুকুলে পাঁচ হাজার টাকা হারে সর্বমোট একশত বাইশ কোটি দুই লক্ষ পনের হাজার টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইফার সংশ্লিষ্ট বিভাগ, জলা কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালকের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

এতে আরো বলা হয়, জেলাপ্রশাসক , উপজেলা নির্বাহী অফিসার ও ইফার পরিচালক /উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করতে হবে।

অনুমমোদিত তালিকায় কোন মসজিদের তথ্য বাদ পড়লে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নসহ তালিকায় অন্তর্ভুক্ত করে অতিরিক্ত বরাদ্দের জন্য ইফা মহাসচিব বরাবর পাঠানোর জন্যও বলা হয়েছে সার্কুলারে।

জরুরি ভিত্তিতে অনুদানের অর্থ বিতরণ করে আগামী ১৫ জুন ২০২০ তারিখের মধ্যে বাস্তয়ন প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com