August 9, 2026, 10:53 am

রাশিয়ায় একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি

রাশিয়ায় একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি

 ডিএন২৪ ডেস্ক
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। নতুন করে ৫ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছেন।

রাশিয়ান করোনাভাইরাস রেসপন্স সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জন এই প্রাণঘাতী ভাইরাসে মারা গেছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১৩ জনের।

বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৯২ হাজার ২৩৪। মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ৫২ জন।

অবস্থা আশঙ্কাজনক ৫৭ হাজার ২১৩ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৫ হাজার ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ২৫৪ জন, মারা গেছে ৭ হাজার ৬২ জন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com