August 9, 2026, 11:45 am
ডিএন২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, গতকালকের ঘটনার তদন্ত চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। এবারও দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার দোষীদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা তদন্ত করছে। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যেতে গিয়ে ধর্ষণের শিকার হন ঐ ছাত্রী। বান্ধবীর বাসা শেওড়া হলেও ভুল করে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাস থেকে নেমে যান।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে গলফ ক্লাব সীমানার শেষ প্রান্তে ঝোপের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করা হয়।