August 9, 2026, 7:41 am

ঈশ্বরগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ঈশ্বরগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে সংসদ সদস্য ফখরুল ইমাম বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

সকালে মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফলদ বৃক্ষের চারা নিয়ে একটি র‌্যালি করে । র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, আবু হানিফা,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান ভূইয়া, ডিকেআইবির সাবেক নেতা মজিবুর রহমান রাজু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ শহিদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিকেআইবির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান। মেলায় ১৬ টি নার্সারি ২৫টি ষ্টলে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ চারা ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com