August 9, 2026, 11:42 am

বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিল চেয়ে সুপ্রিমকোর্টে জমিয়তের রিট

বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিল চেয়ে সুপ্রিমকোর্টে জমিয়তের রিট

জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী। ছবি: সংগৃহীত

ডিএন২৪ ডেস্ক:

বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিল চেয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে রিট পিটিশন দাখিল করেছে ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ।

জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর নির্দেশে সুপ্রিমকোর্টে এ রিট পিটিশন দাখিল করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ওই রিট পিটিশনে সংশোধিত নাগরিকত্ব আইনটি স্থায়ীভাবে বাতিলের আবেদন জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, নতুন আইনটি ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদের সম্পূর্ণ বিরোধী। এখানে কেন্দ্র সরকার অবৈধ অভিবাসীকে ধর্মের ভিত্তিতে সংজ্ঞায়িত ও বিচ্ছিন্ন করছে। আর এর প্রয়োগ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ও পার্সিদের রেখে শুধুমাত্র মুসলমানদের উপর কার্যকর করছে। অথচ ভারতীয় নীতিমালার দফা ১৪ অনুযায়ী সব অবৈধ অভিবাসী অন্তর্ভুক্ত।

রিট পিটিশনে নাগরিকত্ব সংশোধনী নীতিমালা উপর আলোকপাত করে বলা হয়েছে, ‘আসামে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া হিন্দুরা নাগরিকত্ব সংশোধনী নীতিমালা দফা ৬বি অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার অধিকার সংরক্ষণ করে, কিন্তু একই অবস্থার সম্মুখীন মুসলমানেরা সে অধিকার রাখে না। এটি সাম্প্রদায়িকতা ও নগ্ন বৈষম্য ছাড়া আর কী হতে পারে?

এদিকে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ৬০টি আবেদনে সাড়া দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ ইস্যু করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

বুধবার সকালে এক সংক্ষিপ্ত শুনানিতে নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত রাখতে অস্বীকার করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল।

তারা বলছেন, এ আইন স্থগিত রাখা যাবে কিনা, তা পর্যালোচনা করে দেখতে হবে আমাদের।

প্রধানবিচারপতি এস বোবডের নেতৃত্বাধীন প্যানেলে আরও রয়েছেন বিচারপতি বিআর গাভেই ও সুরইয়া কান্ত। শুনানির জন্য আগামী বছরের ২২ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com