August 9, 2026, 7:39 am
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে নিহত ওয়াজকুরুনির পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ ঈশ্বরগঞ্জ পরিবার।
রবিবার ঈশ্বরগঞ্জ পরিবার এর পক্ষ থেকে এডমিন মডারেটররা শিশুর বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। তারপর শোকাহত নিহত শিশু ওয়াজকরুনির পরিবারকে তিনটি থ্রী পিস, তিন সেট বাচ্চাদের জামা, একটি শাড়ী ও একটি লুঙ্গি এবং উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া কর্তৃক প্রদত্ত তিন সেট স্কুলের পাঠ্যবই, এক বস্তা চাউল ও একটি শীতের চাদর তুলে দেন।
সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পরিবারে এডমিন পারভেজ ভুইঁয়া, রাজিব, খায়রুল ইসলাম আল আমিন, রেজাউল করিম রাজু, মডারেটর জুনায়েদ, হুমায়রা হিমু, ফরহাদ, ইমন প্রমুখ।
উল্লেখ্য যে গত বৃহস্পতিবার দরিদ্র দুলাল মিয়ার ঘরে অগ্নিকান্ডে পাঁচ বছরের একমাত্র পুত্র সন্তানসহ ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। দরিদ্র দুলাল মিয়া একটি মাত্র ঘরে পাঁচ সন্তান গৃহপালিত পশু নিয়ে বসবাস করত এবং রান্নার কাজও চলতো এঘরে। দরিদ্র দুলাল মিয়ার পরিবারে মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।