August 9, 2026, 8:43 am

অস্থির হওয়ার কিছু নেই; আমার বাসায়ও পেঁয়াজ ছাড়া রান্না হয়: প্রধানমন্ত্রী

অস্থির হওয়ার কিছু নেই; আমার বাসায়ও পেঁয়াজ ছাড়া রান্না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ডিএন২৪ ডেস্কঃ  পেঁয়াজ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে। কেন ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করছে বুঝতে পারছি না। পেঁয়াজ নিয়ে এত অস্থির হয়ে যাওয়ার কী আছে?আমার বাসায়ও পেঁয়াজ ছাড়া রান্না হয়।

মঙ্গলবার গণভবনে ন্যাম সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় সাকিব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের খুব বেশিকিছু করার থাকে না। সারা বিশ্বের ক্রিকেটে সাকিবের একটা অবস্থান আছে। বিসিবি তার পাশে থাকবে বলেছে।

প্রধানমন্ত্রী বলেন, সাকিবের উচিত ছিল বিষয়টি আইসিসিকে জানানো। যখন তাকে প্রস্তাব দিয়েছিল তখন সাকিব গুরুত্ব দেয়নি। সাকিব ভুল করেছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দারিদ্র্যের হার কমেছে। উন্নয়নের ছোঁয়া দেশের মানুষ পাচ্ছে। ৭৫ সালের ১৫ আগস্টের পর যে সম্মান হারিয়ে গিয়েছিল, দেশের মানুষ সেটা আবার ফিরে পেয়েছে।

সরকারের মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com