August 9, 2026, 7:51 am
নিজস্ব প্রতিবেদক
সপ্তম ধাপে সারাদেশের ১৩৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি (সোমবার)। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এ ধাপে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চান গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার (সাধারণ সদস্য) প্রার্থী তারুণ্যের অহংকার বিশিষ্ট সমাজসেবক জনদরদী মোঃ এমদাদুল হক খাঁন। জনপ্রিয়তা ও জনমত জরিপে ওই ওয়ার্ডে সবার শীর্ষে অবস্থান অবস্থান করছেন এমদাদুল। আসন্ন নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে লড়াই করছেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হবেন বলেই মনে করেন স্থানীয়রা।
শৈশবকাল থেকেই দরিদ্র মানুষের জন্য কিছু করার স্বপ্ন হৃদয়ে পুষেন এমদাদুল। মন থেকেই তাদের জন্য এই মায়ার বাঁধন থেকে জনপ্রতিনিধি হতে অনুপ্রেরণা যোগায় তাকে। সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের পাশে থাকতে চান তিনি। জনগণ চাচ্ছে বলেই তিনি নির্বাচন করতে ইচ্ছে প্রকাশ করেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নিরহংকারী ও স্বজন সুলভ সদা হাস্যোজ্বল মুখের অসাধারণ বাচনভঙ্গি আর শিক্ষা, সততা, আদর্শ, মানবিকতায় এবং কর্মগুণে এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন এমদাদুল হক খাঁন। ওয়ার্ডের দল-মত নির্বিশেষে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য ও সুপরিচিত একটি মুখ এমদাদুল। আলোকিত জীবনধারার লক্ষ্যে আলোকিত মানুষের প্রয়োজন হয়। দলমতের উর্ধ্বে উঠে পুরো ওয়ার্ডে আগা-গোড়া নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন সমান তালে। ওয়ার্ডবাসীর কাছে ভালোবাসার একজন মানুষ হয়ে উঠেছেন নিজ যোগ্যতায়। আর যা প্রতিপক্ষ প্রার্থীদের ঈর্ষার কারণ বলা যায়।
করোনাসহ বিভিন্ন দুর্যোগকালে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত অকাতরে বাড়িয়ে দিয়ে এলাকার অসহায় মানুষের মাথার মুকট হয়ে আছেন তিনি। প্রায় সর্বস্তরের মানুষের প্রত্যাশা ন্যায় বিচারের জন্য হলেও তাকে নির্বাচিত করা দরকার।
স্থানীয়রা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর পদে (গনেশপুর খাঁন বাড়ির) মোঃ এমদাদুল হক খাঁন ইতোমধ্যে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি ক্ষমতায় না থেকেও অসহায় মানুষের জন্য ব্যাপক কাজ করে ইতোমধ্যে বিশ্বস্ত হয়ে উঠেছেন এলাকার ভোটারদের কাছে। ভোটের মাঠে তিনিই সবার শীর্ষে রয়েছেন। ৭ তারিখের নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে যাদের নাম তালিকায় প্রার্থী হিসেবে রয়েছে তাদের মধ্যে এমদাদুল হক খাঁন সৎ শিক্ষিত ও যোগ্যতম প্রার্থী বলে ধারণা করছে সাধারণ ভোটাররা।
জনগণের শ্রদ্ধা-ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান এমদাদুল। সাধারণ মানুষের ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় অর্জন মেনে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চান মানুষের কল্যাণে। এতে সকলের অনুপ্রেরণা ও সহযোগীতা কামনা করেন তিনি।