August 9, 2026, 8:43 am
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগ দেবিদ্বার পৌর শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাব্বির আহমেদ পলাশকে সভাপতি ও নাজমুল হাসানকে সধারণ সম্পাদক মনোনীত করে আগামী এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গাজী মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে, আহমেদ শুভ ও মীর নিশান, সাংগঠনিক সম্পাদক পদে সাইমন সরকার ও জামিউর রহমান।
দীর্ঘদিন পর নতুন কমিটি পেয়ে নেতাকর্মীদের উৎফুল্ল দেখা গেছে। তারা মনে করেন, নতুন নেতৃবৃন্দের হাত ধরে আরও বঙ্গবন্ধুর আদর্শে আবারও চাঙ্গা হবে পৌর ছাত্রলীগ।