August 9, 2026, 8:41 am
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২১২ জন। যা এ পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১১ হাজার ৩২৪ জনের শরীরে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৫৪৩ জন।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার সর্বোচ্চ ২০১ জন মারা যান।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।