August 9, 2026, 9:32 am

মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অফ দেবিদ্বারের সভাপতি আলামিন, সম্পাদক সুমন

মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অফ দেবিদ্বারের সভাপতি আলামিন, সম্পাদক সুমন

সভাপতি- আলামিন, সম্পাদক- সুমন

নিজস্ব প্রতিবেদক।।

দেবিদ্বারে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অফ দেবিদ্বার’ এর প্রথম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ মে) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো: আল আমিন সরকারকে সভাপতি ও শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া সহ-সভাপতি পদে আহমেদ জুবায়ের (এমবিবিএস ৫ম বর্ষ, ইস্টার্ন মেডিকেল কলেজ), আনিস উর রহমান (এমবিবিএস ৫ম বর্ষ, ইস্টার্ন মেডিকেল কলেজ), রিয়াজুল ইসলাম (এমবিবিএস ৫ম বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ), সরকার আল মামুন (এমবিবিএস ৫ম বর্ষ, ইস্টার্ন মেডিকেল কলেজ), শেখ লামিয়া মাহজাবিন ( বিডিএস ৫ম বর্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ), আতিয়া রহমান ( এমবিবিএস ৫ম বর্ষ,আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা), নাঈমা ইসলাম (এমবিবিএস ৫ম বর্ষ, ইস্টার্ন মেডিকেল কলেজ)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গোলাম রসুল আকাশ (এমবিবিএস ৫ম বর্ষ, ইস্টার্ন মেডিকেল কলেজ), আফরিন আক্তার (এমবিবিএস ৫ম বর্ষ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), ইয়ামিন ইসলাম (এমবিবিএস ৫ম বর্ষ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ), সাবরিনা আক্তার সুপ্তি (এমবিবিএস ৫ম বর্ষ, ইস্টার্ন মেডিকেল কলেজ), ফারহান শাহরিয়ার (এমবিবিএস ৫ম বর্ষ, ইস্টার্ন মেডিকেল কলেজ), তাসনিয়া সিদ্দীক তন্বী (ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ), নুসরাত জাহান (এমবিবিএস ৫ম বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ)।

এই এসোসিয়েশন দেবিদ্বার মেডিকেল কমিউনিটির বন্ধন সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেছেন এই কার্যকরী কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com