August 9, 2026, 10:29 am
ডিএন২৪ ডেস্কঃ আজ পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করবেন। বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নিরাপদ নিউজ এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সেইসঙ্গে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সড়ক দুর্ঘটনা ও করোনাভাইরাস রোধে ট্রাফিক আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সড়ক দুর্ঘটনা ও করোনা থেকে মুক্তি দিন সেই কামনা করি। ঈদ মোবারক।
ইলিয়াস কাঞ্চন সকলের উদ্দেশ্যে আরো বলেন, সড়ক দুর্ঘটনারোধে সড়কের সকল নিয়ম মেনে পথ চলুন এবং করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সকলে স্বাস্হ্য বিধি অনুযায়ী সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলুন। তিনি জরুরী প্রয়োজন ছাড়া যাত্রা থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও সম্বৃদ্ধি কামনা করেন।
সুত্রঃ নিরাপদনিউজ