August 9, 2026, 7:37 am

‘কুঁড়েঘরের’ উদ্যোগে দুস্থ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

‘কুঁড়েঘরের’ উদ্যোগে দুস্থ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

বৈশ্বিক মহামারি পুরো বিশ্বকে বিপর্যস্ত করে ফেলছে। বাংলাদেশও এর বাহিরে নয়। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন দুস্থদের পাশে দাড়িয়েছে। এসময় সামনে এসে দাঁড়িয়েছে ‘কুঁড়েঘর’।

বুধবার (২৮ এপ্রিল) স্বাধীনতার স্বপক্ষের সামাজিক সংগঠন ‘কুঁড়েঘরের’ উদ্যোগে দুস্থ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল এর পরিচালক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজাদুর রহমান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ‘কুঁড়েঘরের’ আহ্বায়ক শাহিনুর রহমান টুটুল, সদস্য সচিব রেজাউল করিম রাসেল, যুগ্ম-আহবায়ক শিহাব উদ্দিন, কামরুল হাসান মুরাদ, শিহাব উজ্জামান শিহাব, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সৈয়দ শহীদ, গোলাম রব্বানী হিরু, শিপু, কোষাধ্যক্ষ সোহান শিলন, অন্যতম সদস্য মহিউদ্দিন আহমেদ, নুরুল আমিন, রুমন চৌধুরী, জুবায়ের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com