August 9, 2026, 9:32 am

মোসাদ সেন্টারে হামলার দায়িত্ব স্বীকার ইরাকি সংগঠনের

মোসাদ সেন্টারে হামলার দায়িত্ব স্বীকার ইরাকি সংগঠনের

ডিএন২৪ ডেস্ক

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের স্পেশাল ইনফর্মেশন অ্যান্ড অপারেশন্স সেন্টারে গত মঙ্গলবার যে হামলা হয়েছে তার দায় স্বীকার করেছে ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন।

সারাইয়া আউলিয়া আদ-দাম নামের সংগঠনটি গতকাল বুধবার এক বিবৃতিতে দাবি করেছে যে, তারা ইসরাইলের ওই গুপ্তচর কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছেন, যার মধ্যে মোসাদের তিন কমকর্তা রয়েছে।

কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই ধরনের কোনো অভিযানের কথা অস্বীকার করেছে। তবে ইরাকের প্রতিরোধকামী সংগঠনের সাথে সম্পর্কযুক্ত গণমাধ্যম বার বার বলছে যে, মোসাদের কেন্দ্রে হামলা হয়েছে এবং হতাহতদের কয়েকজনের নামও তারা প্রকাশ করেছে।

ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই কেন্দ্রে এসব ইসরাইলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করছিলেন। ইরাকের সাবেরিন নিউজ বলছে, প্রয়োজন হলে মোসাদের কেন্দ্র এবং তার কাজের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এদিকে, ইরাকে মোসাদের এই বিপর্যয়ের পরও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দফতর থেকে কোনোরকম মন্তব্য করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com