August 9, 2026, 7:32 am

জার্মানিতে ক্যাথলিক গির্জায় ২ শ’ শিশু নিগ্রহের অভিযোগ

জার্মানিতে ক্যাথলিক গির্জায় ২ শ’ শিশু নিগ্রহের অভিযোগ

জার্মানির এক ক্যাথলিক গির্জায় ৪৩ বছরে অন্তত দুই শ’ শিশুকে নিগ্রহের অভিযোগ করা হয়েছে। পশ্চিম জার্মানির কোলন শহরের ওই গির্জায় ১৯৭৫ থেকে ২০১৮ পর্যন্ত সময়কালে ১৪ বছরের কম বয়সী এই শিশুদের গির্জাটির যাজক ও অন্য কর্মচারীরা নিগ্রহ করে বলে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তদন্ত করা এক প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে জানায়।

আইনজীবী বিয়ার্ন গের্কে ও ক্রেস্টিন স্ট্রাইনারের পরিচালিত এই তদন্তে মোট ২০২ নিগ্রহকারীকে শনাক্ত করা হয়।

মোট ৩১৪ ভুক্তভোগীর মধ্যে ৬০ ভাগের বয়সই ১৪ বছরের নিচে। মানসিক ও শারীরিক নিগ্রহ ছাড়াও তারা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন।

তদন্তের প্রতিবেদনে গির্জার উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়, যারা এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত কোলনের আর্চবিশপ কার্ডিনাল রাইনার মারিয়া ভ্যালকি জানিয়েছেন, ইতোমধ্যেই তিনি এই ঘটনায় কর্তব্য লঙ্ঘনের জন্য দুই যাজক- বিশপ ডমনিকাস শোভাডেরলাপ ও ফাদার গান্টার অ্যাসেনমাশকে পদচ্যুত করেছেন।

জার্মানির পুলিশ গতবছর এক প্রতিবেদনে দেশটিতে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়ার তথ্য জানায়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com