August 9, 2026, 7:35 am
সুনামগঞ্জ প্রতিনিধি::
ছাতকে কালারুকা ইউনিয়নে নারী উদ্দ্যোক্তা অায়শা অাক্তার কে শারিরীক ভাবে লঞ্চিত কারি ছানাউর রহমান (লাল মিয়া)র বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের।
জানা যায়, গত ১৬ মার্চ মঙ্গলবার কালারুকা ইউনিয়নে একজন উপকার ভোগী বয়স্ক মহিলার ভাতার বই এম,অাই,এস কম্পিউটারে এন্টি না হওয়ার প্রসঙ্গ নিয়ে উদ্দ্যোক্তা অায়শা কে অশ্লালীন গালি গালাজ করে এক পর্যায়ে শারিরিক ভাবে লাঞ্চিত করে লাল মিয়া।
এ বিষয়ে অায়শা বাদী হয়ে সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবরে।
উল্ল্যেখ্য যে, কালারুকা ইউনিয়ন চেয়ারম্যান অদুদ অালমের ফুফাত ভাই লাল মিয়া ইউনিয়নের কোন স্টাফ না হওয়া স্বত্বেও প্রতিদিনই অফিসে গিয়ে উতপ্ত করতো অায়শাকে। সে বিষয়ে চেয়ারম্যান অদুদ অালমের কাছে বহুবার মৌখিক অভিযোগ করেন অায়শা। তবুও কোন প্রতিকার হয়নি বলে লিখিত অভিযোগে উল্ল্যেখ করেন অায়শা।