August 9, 2026, 9:38 am

দেশে আরো ৮ মৃত্যু, শনাক্ত ৩২৬

দেশে আরো ৮ মৃত্যু, শনাক্ত ৩২৬

ডিএন২৪ ডেস্ক

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩২৬ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪০ হাজার ৫৯২ জনে পৌঁছেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৬২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৭ হাজার ২২৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমকি ১৩ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২১০ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২২৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯০০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৮ লাখ ৪৮ হাজার ১১৬টি।

নতুন যে আটজন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ পাঁচ এবং নারী তিনজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৬৪ জন বা ৭৫ দশমিক ৭১ শতাংশ এবং নারী দুই হাজার ১০ জন বা ২৪ দশমিক ২৯ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্ব পরিস্থিতি

কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৩ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ কোটি ৮৫ লাখ।

রবিবার সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩ লাখ ৯৩ হাজার ৪১২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৩০১ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার ২০০ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৮৪ হাজার ২০০ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৮ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৫০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯৮ লাখ ৯ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৫৩২ জনের।

মেক্সিকো ১ লাখ ৭৩ হাজার ৭১১ জনের মৃত্যু নিয়ে এ তালিকায় তিন নম্বরে থাকলেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com