August 9, 2026, 8:37 am
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
অল্প কিছুদিন পরেই শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ।দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসাবে এলাকাবাসীর নিকট দোয়া এবং ওয়ার্ডবাসীর কাছে সমর্থন ও সহযোগিতা কামনা করছেন মোহাম্মদ লিটন মিয়া।সেই সাথে এলাকাবাসীকে ২০২১ সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
মোহাম্মদ লিটন মিয়া দক্ষিণ সুনামগঞ্জ জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের সম্ভান্ত্র পরিবারের সন্তান। তিনি বিশিষ্ট সমাজ সেবক,ন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর, শিক্ষানুরাগী, যুব সমাজের আলোকিত প্রিয় মুখ গ্রামের মুরব্বি থেকে চোট বড় সবার কাছে প্রিয়।
এবেপারে তার সাথে কথা বললে,তিনি বলেন আমি রাজনীতি, সমাজসেবা ও তরুণদেরকে ক্রীড়া প্রেমিক তৈরি করতে পছন্দ করি।তরুণ সমাজ আমাকে অত্যান্ত ভালোবাসেন ও আমি এলাকাবাসী প্রিয় একজন ব্যক্তি।আমি সব সময় গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়িয়েছি।ভবিষ্যতে আমি গরিব, দুঃখী, মেহনতী ও অসহায়দের পাশে থাকতে চাই।তাই আমি আমার ওয়ার্ড বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া চাই।
আসন্ন জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে
জনগণের সমর্থন পেলে এলাকার বাসির উন্নয়নমূলক কাজ করে যাবো।