August 9, 2026, 9:33 am
অনলাইন ডেস্ক: জিম্বাবেুয়ের সাবেক লৌহ মানব রবার্ট মুগাবে মারা গেছেন। আজ শুক্রবার তার পরিবার বিবিসিকে বিষয়টি নিশ্চত করে জানিয়েছে, দীর্ঘদিন নানা রোগের সঙ্গে যুদ্ধ করে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
দেশটির স্বাধীনতা লাভের পর তিনি তিন দশক ক্ষমতা আকড়ে ছিলেন।
জিম্বাবুয়ের শিক্ষা সচিব ফাদাজায়ি মাহেরি মুগাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, রবার্ট মুগাবে।’