August 9, 2026, 9:54 am

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিমের মতবিনিময় সভায় জনতার ঢল

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিমের মতবিনিময় সভায় জনতার ঢল

আসন্ন ১৩নং ধামতী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাজারো জনতার ঢল নামে। জনগণের সমর্থন ও ভালোবাসায় মুগ্ধ হন তিনি। সভায় উপস্থিত জনতা তার পক্ষে মাঠে কাজ করার প্রতিশ্রুতি ও আশ্বাস দেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধামতী বাবুর বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জসিম উদ্দিন বলেন, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আপনাদের সকলের দোয়া ও সমর্থন থাকলে আমার নেতা মাননীয় রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়ের হাত ধরে নৌকা প্রতীকের মাধ্যমে জয় নিয়ে আসবো।

সাবেক মেম্বার জনাব শামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১৩নং ধামতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ রমিজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মকর্তা জনাব বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব খালেক ভূইঁয়া, সাংস্কৃতিক সম্পাদক জনাব মোবারক হোসেন, সাবেক পুলিশ সদস্য জনাব ফরিদ মিয়া, আওয়ামী লীগ সদস্য জনাব সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার জনাব মোঃ নবী প্রমুখ।

সভায় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও  ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com