August 2, 2026, 1:30 pm

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ উপলক্ষে বার্তা দিয়েছেন বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি। তিনি বলেন, স্বদেশ প্রেম ও শোকের বার্তা নিয়ে অমর একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে এসেছে। মাতৃভাষার জন্য আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। বাঙালি ছাড়া কোন জাতিকেই মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য রক্ত দিতে হয়নি। এ অর্জনের জন্য আমাদের ভাইদের হারাতে হয়েছে তারই স্বীকৃতি স্বরুপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এ জন্য আমরা বাঙালি জাতি গর্বিত। ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ সকল শহীদের প্রতি রাজশাহী মহানগরবাসীর পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।তিনি আরো বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে বাংলা মায়ের সন্তানরা পাক শাসক গোষ্ঠীর গুলিতে জীবন উৎসর্গ করেন। ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। তাই অমর একুশের গুরুত্ব আমাদের নিকট অপরিসীম। ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দিয়ে আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি এবং বিশ্বের সকল জাতি-গোষ্ঠীর মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করেছে। অমর একুশের দিনে সে আহবান জানিয়েই আমি আল্লাহ্তায়ালার নিকট শহীদ ভাষা সৈনিকদের রূহের মাগফিরাত কামনা করে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ ভাষা আন্দোলনের সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com