August 9, 2026, 6:37 am

তারেক রহমানকে অভিনন্দন জানালেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া

তারেক রহমানকে অভিনন্দন জানালেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, তিনবারের নির্বাচিত কাউন্সিলর এবং কাউন্সিলের সাবেক স্পিকার (মেয়র পদমর্যাদার) কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া।শুক্রবার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।বিজয়ী দল ও এর নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।একই সঙ্গে নবনির্বাচিত সরকারের সঙ্গে পাশে থাকার কথাও জানান তিনি।প্রসঙ্গত, নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com