August 9, 2026, 8:43 am

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে আসাদুজ্জামান সজীবের শুভেচ্ছা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে আসাদুজ্জামান সজীবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃনোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূসউপদেষ্টা :১. সালেহ উদ্দিন আহমেদ২. ড. আসিফ নজরুল৩. আদিলুর রহমান খান৪. হাসান আরিফ৫. তৌহিদ হোসেন৬. সৈয়দা রেজওয়ানা হাসান৭. মো. নাহিদ ইসলাম৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন১০. সুপ্রদিপ চাকমা১১. ফরিদা আখতার১২. বিধান রঞ্জন রায়১৩. আ.ফ.ম খালিদ হাসান১৪. নুরজাহান বেগম১৫. শারমিন মুরশিদ১৬. ফারুকী আযমএর আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।এক শুভেচ্ছা বার্তায় প্রতিদিনের সময়ের উপদেষ্টা আসাদুজ্জামান সজীব। তিনি বলেন, বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো নেতা আর কেউ হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সোনার বাংলা গড়তে বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com