August 9, 2026, 9:38 am

আজমপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনগণের মাঝে হাবিব হাসান

আজমপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনগণের মাঝে হাবিব হাসান

কয়েকদিন ধরে তীব্র তাপদাহে অতিষ্ঠ প্রিয় ঢাকায় বসবাসরত সর্ব জনসাধারণ। এই তাপদাহে ঢাকার পথচারী, রিক্সা শ্রমিক ও খেটে খাওয়া শ্রমজীবি মানুষের পাশে স্বস্তি দিতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো (২৯শে এপ্রিল ২০২৪), উত্তরায় আজমপুর রেল গেইটের আশে পাশের বিভিন্ন এলাকায় সকাল ১১.০০ টা হতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, ঢাকার চলমান এই তাপদাহে আমাদের সকলকে বাইরে বের হলে স্বাস্হ্যবিধি মেনে চলাফেরা করার জন্য আহ্বান করেন। এই তাপদাহে আমাদের সকলকে ঢাকায় বসবাসরত সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর ও রিক্সা শ্রমিক সহ সকল শ্রমজীবি মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীম, আওয়ামী লীগ নেতা মোঃ আবু হানিফ, মহসিন সরকার, মোঃ আল মাস হাওয়ালাদার মিন্টু, যুবনেতা রিপন, মহিলা আওয়ামী নেত্রী খাদিজা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com