September 19, 2026, 2:22 pm
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বার্তায় ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ঢাকা ইতালীর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যদি জননেত্রী শেখ হাসিনার পাশে থাকে তাহলে আমাদের জননেত্রী সাহস পান, শক্তিশালী পান নিজেকে এবং বাংলাদেশকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন। আসলেই এটিও অত্যন্ত সত্যি কথা। ছাত্রলীগ ছিল বঙ্গবন্ধুর ভ্যানগার্ড এখন ছাত্রলীগ হচ্ছে শেখ হাসিনার শেখ হাসিনার ভ্যানগার্ড। আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা দিয়েছিলেন তখন তিনি পাকিস্তান থেকেই বাংলাদেশ বিমান বন্দরে ল্যান্ড করেছিলেন তখন তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রিসিভ করার জন্য গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আমি জানি অনেকেই এই ছয় দফাকে বিশ্বাস করবে না যার মধ্যে প্রথম দফা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তোমরাই পারবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে এই ছয় দফার বানী পৌঁছে দিতে। তখন কিন্তু এই মুক্তির সনদ মাঠ থেকে ময়দানে, রাজপথ থেকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের অক্সিজেন ছাত্রলীগ। পুরো জাতিকে অনুধাবন করাতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু দিনের পর দিন থেকেছে জেলে থেকে জেলে। কিন্তু তাতে কি? বার্তা তো একটাই বাঙালির বাংলাদেশ। যা ঘরে ঘরে পৌঁছে গেছে। পাকিস্তানরা বঙ্গবন্ধুকে হত্যা করতে নানান ষড়যন্ত্র করলেন। কিন্তু পুরো বিশ্ব দেখলো অবাক হয়ে। কিভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে বঙ্গবন্ধু।