August 28, 2026, 1:18 pm
‘জাতিসংঘ খাদ্য ব্যবস্থা’ শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ইতালি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ থেকে ২৬ জুলাই রোমে অনুষ্ঠিতব্য ফুড সিস্টেম সামিটে যোগ দেবেন তিনি। সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে শেখ হাসিনার। এর আগে সর্বশেষ ২০২০ সালে ইতালি সফর করেন শেখ হাসিনা। কূটনৈতিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।সম্প্রতি শ্রমবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য জেনেভা সফরের পর এবার খাদ্যবিষয়ক বৈশ্বিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর ইতালী আগমন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সাবেক সহ-সভাপতি সাহাদাত হোসেন রনি।