August 9, 2026, 8:55 am

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন রনি

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন রনি


ঢাকা: দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে  খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি।
রবিবার (০১ জানুয়ারি) খ্রিষ্টীয় নতুন বছর ২০২৩ উপলক্ষে দেওয়া বার্তা শুভেচ্ছা জানান তিনি।
 মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।
তিনি বলেন, নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সব সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।
নতুন বছরে নব উদ্যোমে আগামীর পথে চলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com