August 9, 2026, 8:39 am

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন রনি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন রনি

নিজস্ব প্রতিবেদকঃ
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুঁশি। ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রবাস ও দেশবাসী তথা সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি।

এক শুভেচ্ছা বার্তায় শাহাদাত হোসেন রনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ বাসী ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com