August 9, 2026, 11:42 am
নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি।
এক অভিনন্দন বার্তায় শাহাদাত হোসেন রনি বলেন, স্বাধীনতার এ মহান মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব নারী ক্রিকেটে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই।
আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশের নারী খেলোয়াড়দের প্রকৃত অভিভাবক নারী ও ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক নিজেদের কৃতিত্ব রাখতে সমর্থ হয়েছে। শাহাদাত হোসেন রনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও নারী ক্রিকেট দলের সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।