August 9, 2026, 8:46 am

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন রনি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন রনি

ডেস্ক রিপোর্টঃ ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি।

এ বিশেষ দিন উপলক্ষ্যে তিনি বলেন, আমি ২০২২ ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসরত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক। আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।

তিনি আরও বলেন, নতুন বছর জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর দুর্বার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। দেশে ও বিদেশে বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অপশক্তি, মাদক ও জংঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার জনগণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। এটাই হোক নতুন বছরের প্রত্যাশা। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ ইংরেজি নববর্ষ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com