August 9, 2026, 9:33 am

উৎসবমূখর পরিবেশে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের জন্মদিন পালিত

উৎসবমূখর পরিবেশে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের জন্মদিন পালিত

সাদাত হোসাইনঃ

উৎসবমূখর পরিবেশে চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কচুয়া উপজেলার কৃতি সন্তান, বঙ্গবন্ধুর স্নেহ প্রাপ্ত, জে বি ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, চিন্তা ও মননশীল রাজনৈতিক ব্যক্তি, মিডিয়া ব্যাক্তিত্ব , ৮০ দশকের সাবেক ছাত্রনেতা, জাপান আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান এর ৫৬ তম জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার(১৫ নভেম্বর) কচুয়া প্রেসক্লাবের অস্থায়ী মিলনায়তনে কেক কেটে জন্মদিন পালন করেন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

দুপুর আড়াইটায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, প্রতিষ্টাকালীন সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, কোষাধ্যক্ষ মোঃ মহসিন হোসাইন ও ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান এর একান্ত সহকারি মোঃ জামাল হোসেন সহ কচুয়া প্রেসক্লাবের সকল সদস্যরা জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে শ্লোগান ও হাততালি দিয়ে ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের জন্মদিনের আয়োজনকে উৎসবমূখর করে তোলে।

এসময় কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান একজন সৎ, নিষ্টা, ন্যায়পরায়ন ও পরিশ্রমী নেতা। তিনি দলকে শক্তিশালী করতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ মানুষের ভালোবাসা প্রাপ্তি হচ্ছে একজন রাজনীতিবিদের প্রকৃত পাওয়া। এসময় সকলকেই ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিনের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ভিডিও কনফারেন্সে ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান বলেন, সাংবাদিকদের এতো ভালোবাসার জবাব দেয়া যায় না। ভালোবাসার ঋণ কখনোই শোধ দেয়া যায় না। তিনি বলেন, গণমানুষের মুক্তির জন্য রাজপথে জীবন উৎসর্গ করে সাংবাদিকদের ভালোবাসর ঋণ শোধ করতে চেষ্টা করবেন। সাংবাদিকদের ভালোবাসার জবাব দিতে কচুয়া প্রেসক্লাবকে শক্তিশালী করে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেয়া হবে এবং সর্বদা কচুয়া প্রেসক্লাবে উন্নয়নে তিনি থাকবেন বলেও আশ^াস প্রদান করেন।

এছাড়াও কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে এবং সারাদেশে ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালি ও জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নানা আয়োজনে কচুয়া উপজেলায় ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের জন্মদিন পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com