August 9, 2026, 7:32 am

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান

স্টাফ রিপোর্টারঃ 

চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, কচুয়ার কৃতি সন্তান, বঙ্গবন্ধুর স্নেহ প্রাপ্ত, জে বি ওয়ান কর্পোরেশনের সন্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যাক্তিত্ব, ৮০ দশকের সাবেক ছাত্রনেতা, জাপান আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা-মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানকে কে পাঠক নন্দিত জনপ্রিয় পত্রিকা দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 

সমাজ সংষ্কার, জনগণের কল্যাণ, অন্যায়-অবিচারের উচ্ছেদ, মাদক নির্মূল ও একটি সুন্দর সমাজ ব্যবস্থার প্রকৃত রোল মডেল হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সাথে সম্পৃক্ততা অত্যাবশকীয়। তারই পরিপ্রেক্ষিতে জনপ্রিয় “দৈনিক স্বদেশ বিচিত্রা” পত্রিকার সাথে এই পথচলা।

সমাজের গরীব দূঃখীদের জন্য যিনি অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন, যা অসংখ্য অনাথ, দূঃস্থ ব্যক্তির পরম পাওয়া। মানুষের জন্যই কিছু করতে পারার মধ্যেই এই জনপ্রিয় ব্যক্তির ভালোলাগা। সমাজ তথা দেশের জন্য আরো জনকল্যাণমূলক কিছু করার আশা ও প্রত্যয় ব্যক্ত করে সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান দেশবাসীর নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com