August 28, 2026, 12:39 pm
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকার প্রণীত সকল সুরক্ষা বিধি মেনে ১৫ই জুলাই ২০২১ থেকে পুনরায় খুলেছে ফ্যাশন ফিট সু স্টোর। নতুন নিয়মে সকাল ০৯টা থেকে ৮টা পর্যন্ত স্টোরসমূহ খোলা থাকবে।
ফ্যাশন ফিট সু স্টোর-র প্রতিটি কর্মী ও আগত ক্রেতাবৃন্দের স্বাস্থ্য ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে স্টোরে শপিংয়ের নিরাপদ পরিবেশ বজায় রাখার পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ এবং মাস্ক ও হ্যান্ড-গ্লাভসের ব্যবহার।
ফ্যাশন ফিট সু স্টোর এর পরিচালক উজ্জল দাস বলেন, এ পরিস্থিতিতে ফ্যাশন ফিট সু স্টোর’র উপর আস্থা রাখার জন্য আমাদের সকল ক্রেতাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নিরাপদ শপিং নিশ্চিত করতে আমরা সবসময়ই সতর্ক। ফ্যাশন ফিট সু স্টোর’র নতুন সব ডিজাইনের সাথে, আশা করি আপনার ঈদ শপিং হবে আরো আনন্দময়।