August 9, 2026, 7:45 am

ওবায়দুল কাদের ‘ছোট মানসিকতাসম্পন্ন ব্যক্তি’ : কাদের মির্জা

ওবায়দুল কাদের ‘ছোট মানসিকতাসম্পন্ন ব্যক্তি’ : কাদের মির্জা

ডিএন২৪ ডেস্কঃ 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি’ বললেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

শনিবার দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় আব্দুল কাদের মির্জা বলেন, ‘ঘরের শত্রু বিভীষণ। আজকে ঘরের শত্রু আমাকে শেষ করে দিচ্ছে। ওবায়দুল কাদের সাহেব আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কী জন্য নিয়েছে, সেটাও খুঁজে পেয়েছি। আমি তার এবং তার স্ত্রীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো বলব। এত ন্যাক্কারজনক, এত ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি, আমার পরিবারে আমার আত্মীয়-স্বজন ইতোমধ্যে সবাইকে অর্থ দিয়ে মন্ত্রীত্বের প্রভাব খাটিয়ে আমার বিপক্ষে নিয়েছে।’

তিনি বলেন, ‘আপনি যেমন বাইরের কারো কারো সহযোগিতায় এখানে রাজনীতি করেন। আমরাও পিছিয়ে নেই। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। চোখ রাঙাবেন না, মুখ সামলান, যা ইচ্ছা করবেন তা হতে পারে না। একরাম ও নিজামকে কে নোয়াখালী ফেনীর রাজনীতিতে পুনর্বাসন করেছে। আমার নানা কী শান্তি কমিটির প্রধান ছিলেন? আমার আব্বা কী রাজাকার ছিলেন। আপনি ‘ডোন্ট মাইন্ড’ ফ্যামিলির ছেলে। আপনি মেনে নিতে পারেন। আমি মেনে নিতে পারি না। আমি যদি বেঁচে থাকি এর প্রতিশোধ আমি নেব। আপনি পারবেন না। একরাম আজকে বলে আমি ওবায়দুল কাদেরকে মাসোহারা দেই। নিশ্চয় কোথাও আপনার দুর্বলতা আছে।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com