August 9, 2026, 10:29 am
নাসিম আহমেদ রিয়াদঃ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর জাফর ইকবাল “বঙ্গবন্ধু ফাউন্ডেশন “এর ভারত শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” ভরাত শাখাকে আরও শক্তিশালী এবং গতিশীল করার জন্য মোঃ আলমগীর হোসেনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ড. চিত্র মন্ডল এবং ইসরাফিল মন্ডলকে সাধারণ সম্পাদক করে (৫১) সদস্য বিশিষ্ট নতুন কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারত শাখার কমিটির উপদেষ্টা হলেন বিএম জামাল হোসেন ( বাংলাদেশ উপ-হাইকমিশন) কলকাতা ভারত, ডক্টর মোস্তফা কামাল, অরুন কুমার হাজরা, মোঃ মোসাহিদ আলী, ড. মৃনাল কাস্তি সাহা, সুভাষ চন্দ্র দে, আশিষ দাশ প্রমুখ।
তাই নবগঠিত কমিটিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সিনিয়র সহ-সভাপতি শহীদুল আলাম আখন সহ-সভাপতি ডক্টর জিনাত আরা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।