August 9, 2026, 9:51 am
নিজস্ব প্রতিবেদকঃ
ইতালী যুবলীগ নেতা মহিউদ্দিন তপদার ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে এক বার্তায় বলেছেন, ১১ জুন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। আজ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালের এই দিন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন। এ দিনটি প্রকৃতপক্ষে শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। কারণ, তিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করা হয়েছিল, সে দিন শুধু তাঁকেই নয়, গণতন্ত্রকেও বন্দী করা হয়েছিল।’
মহিউদ্দিন তপদার জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে তিনি।