August 9, 2026, 10:29 am

১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন শাহাদাত হোসেন রনি

১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন শাহাদাত হোসেন রনি

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে এক বার্তায় বলেছেন, ১১ জুন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৮ সালের এই দিন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন। এ দিনটি প্রকৃতপক্ষে শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। কারণ, তিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ২০০৭ সালে যেদিন বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করা হয়েছিল, সে‌ দিন শুধু তাঁকেই নয়, গণতন্ত্রকেও বন্দী করা হয়েছিল।’

শাহাদাত হোসেন রনি জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com