August 9, 2026, 11:43 am

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক জে.পি তালাস

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক জে.পি তালাস

প্রবাসী বাংলাদেশী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক জে.পি তালাস । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ ও শান্তির বার্তা।
রমজানের দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কারস্বরূপ। পবিত্র ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।
তিনি আরো বলেন,দেশের এই দূর্যোকালিন সময়ে সকলের উচিত অসহায়-গরীবদের পাশে দাড়ানো, এবং তাদের সাহায্য করা। যাতে তারাও এই সময়ে আনন্দ-উল্লাসের সাথে ঈদ উদযাপন করতে পারে।
পরিশেষে তিনি বলেন,আমি অনুরোধ করবো সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের এবং করোনা প্রতিরোধে সচেতন ও সতর্ক থাকবেন। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আঁধার কেটে সূর্য উঠবেই আলো জ্বলবেই। করোনাও একদিন বিদায় হবে।
প্রকৃতি আমাদের উপহার দেবে এক নতুন পৃথিবী। আবারও সবাইকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com