August 9, 2026, 8:37 am
গিয়াস উদ্দিন সিকদার
আজ তোমার শততম জন্মদিন
হে বাংলার অমর কবি
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
লীলাবতী তোমার জন্য
একটি অমর কবিতা আবৃত্তি করবে।
আমি কেমন করে লিখিব একটি কষ্টের কবিতা।
লীলাবতী আমার কাছে এখনো একটি শিশু
যেদিন তুমি জন্মেছিলে
এই শতাব্দীর কোলে
সেদিন পৃথিবীর পথে প্রান্তরে
তোমার জন্য ফুটে ছিল পৃথিবীর সব গোলাপ
শত সহস্র রঙ বেরঙের ফুল।
সমুদ্র থেকে উৎফুল্ল জলবিন্দু
বিশালতার ঢেউ জেগেছিল
তোমার জন্মদিনে
আজ আমার মুখে হাসি নেই
আছে শ্রদ্ধা ও ভালোবাসা
আমার কিছু অশ্রু বিন্ধু দিয়ে
তোমাকেই উৎসর্গ করেছি
তোমার অস্তিত্ব আমার কাছে নিতান্ত
শিশুর মত আবেগঘন।
তোমার সত্তায় আলোচ্ছটায় লীলাবতী
উদ্ভাসিত হবে তোমার জন্মদিনে।
তোমাকে আল্পনায় আঁকে
খাতায় কাঠপেন্সিলে
মহাপুরুষের প্রতিচ্ছবি
সীমানাবিহীন পৃথিবীর মানচিত্রে।
আপামোর বাঙালির
স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।
লীলাবতী তুমি কি জানো কে সেই.. বঙ্গবন্ধু?
এক মধ্যবিত্ত ঘরে
সেদিন বাংলার বুকে
বাঙালীর ঘরে ১৯২০ সালের ১৭ র্মাচ টুঙ্গিপাড়ায়
বাবা শেখ লুৎফর রহমানের ঘরে
নৈসর্গিক শোভায় জন্মেছিল খোকা।
মহান স্বাধীনতার স্থপতি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মহাকালের মহাপুরুষ
বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক।
বাঙালি জাতির পিতা,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
কালের ধুলোয় কবিতার পংক্তিমালা
তোমাকেই অর্পণ করেছি,
লীলাবতী তুমি পৃথিবী কে জানিয়ে দিও
বঙ্গবন্ধু আমার কাছে একটি লাল সবুজের পতাকা
স্বাধীন বাংলাদেশের ভুখন্ডের মান চিত্র,
আর কিছু সপ্ন।
আজ আমি বাঁচতে শিখেছি, হাসতে শিখেছি,
স্বাধীনতার কথা বলতে শিখেছি।
তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ
মুজিব তোমার আরেক নাম
স্বাধীন বাংলাদেশ।
তুমি থাকবে আমার হৃদয়ে,
আমার অস্তিত্বে বহমান,
আমি শ্রদ্ধাভরে স্মরিব তোমায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!!